আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সোনারপুরের এক বন্ধ ফ্ল্যাট থেকে এক তরুণীর পচাগলা দেহ উদ্ধার

krishna Saha

Published :

Priyanka Gayen
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর : সোনারপুরে এক মহিলার দেহ উদ্ধার।সোনারপুর থানার সোনারপুর বারেন্দ্রপাড়া এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে,মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি সামনে আসে। মৃতার নাম প্রিয়াঙ্কা গায়েন (২৭)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রিয়াঙ্কা ওই ফ্ল্যাটে একাই থাকতো। গত তিন-চার দিন ধরে তাঁর কোনও খোঁজ মিলছিল না।

মোবাইল ফোনও সুইচড অফ ছিল। এদিন ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা সোনারপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে প্রিয়াঙ্কার পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ঠিক কবে এবং কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোের্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয়।বুধবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃতার বাবা শিবুরাম গায়েন জানান, মেয়ে তাঁদের সঙ্গে থাকতেন না, আলাদা ফ্ল্যাট কিনে একাই বসবাস করতেন।খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসেছেন। অন্যদিকে, প্রিয়াঙ্কার মা মিলি গায়েনের দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। মৃতার পিসি বন্দনা প্রাসাদ জানান, গত শুক্রবার রাতে প্রিয়াঙ্কা তাঁর এক বিশেষ বন্ধু রাজেশের জন্মদিনে গিয়ে ছিলেন। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ ছিল।

তাঁর অভিযোগ, কেউ প্রিয়াঙ্কাকে খুন করে ঘরের দরজা বন্ধ করে জানালার গ্রিল দিয়ে পালিয়ে গিয়েছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।ঐ ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কারা প্রিয়াঙ্কার ফ্ল্যাটে এসেছিল,তা জানার চেষ্টাকরছে পুলিশ।তবে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

See also  বাড়িত মজুত সরকারী ত্রাণ সামগ্রী - পাকড়াও কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি