আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গার্হস্থ হিংসায় ভাতারে ছেলের হাতে খুন বাবা – কাটোয়ায় দাদার হাতে খুন ভাই

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান

বেড়ে চলেছে গার্হস্থ হিংসার ঘটনা।আর সেই হিংসারই বলি হলেন পূর্ব বর্ধমান জেলার দুই নাগরিক একজন হলেন জেলার ভাতার থানার বামুনাড়া গ্রামের বাপন মাজি। অপরজন হলেন কাটোয়ার অগ্রদ্বীপের রাকেশ দাস। ঠুনকো
ঘটনা নিয়ে হওয়া গার্হস্থ হিংসায় এই দু‘জনের মৃত্যু হয়।সেই মৃত্যুর মামলায় পুলিশ মৃতদের পরিবারের নিকটজনকে গ্রেপ্তার করেছে।


আর এই ঘটনাই উদ্বেগ বাড়িয়েছে ভাতার ও কাটোয়ার বাসিন্দাদের। একেবারে তুচ্ছ ঘটনা । বাড়ির আবর্জনা পরিস্কার করা নিয়ে ছেলে কালী মাজির হাতে খুন হন বাবা বাপন মাজি। সকালে ভাতার থানার বামুনাড়া গ্রামের এই ঘটনায় পুলিশ মৃতর ছেলে কালী মাজি কে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,বাড়ির আবর্জনা পরিষ্কার করা নিয়ে এদিন সকালে বাপনের সঙ্গে তাঁর স্ত্রী চম্পাদেবীর মধ্যে তুমুল বাকবিতন্ডা বাঁধে। পরে তা হাতাহাতিতে গড়ায় ।


সেই সময় ছেলে কালী তাঁর মায়ের পক্ষ নিলে বাবা ও ছেলের মধ্যে হাতাহাতি বেধে যায় । তখন বাপন একটি বটি নিয়ে নিজের ছেলের দিকে তেড়ে যায় ।ওই সময় কালী গাছের একটা ডাল কুড়িয়ে নিয়ে তাঁর বাবার মাথায় মারে ।রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাপন বাবু । তাকে উদ্ধার করে তড়িঘড়ি ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।’

অন্যদিকে একই রকম গার্হস্থ হিংসার ঘটনা গটেছে কাটোয়ার অগ্রদ্বীপের বাবলাডাঙ্গা দক্ষিণপাড়ায়।সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই পাড়ায় নিজের ভাই রাকেশ দাসকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে দাদা পঙ্কজ দাসের বিরুদ্ধে । এই ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত দাদা পঙ্কজ দাসকে গ্রেপ্তার করে।পুলিশ ধৃতকে পেল করে কাটোয়া মহকুমা আদালতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,গ্রামে নবান্ন উৎসব থাকায় ২৮ নভেম্বর দাস বাড়িতে আত্মীয়স্বজনরা জড়ো হয়েছিলেন । তারই মাঝে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পঙ্কজ দাসের সঙ্গে তাঁর ছোট ভাই রাকেশের তুমুল বাকবিতন্ডা শুরু হয় ।ওই সময় পঙ্কজ এবং তাঁর স্ত্রী, মেয়ে ও জামাই মিলে রাকেশকে বেদম মারধর করে বলে অভিযোগ । রাকেশ মাথায় গুরুতর আঘাত লাগায় তিনি অচৈতন্য হয়ে যান ৷ দ্রুত তাকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কলকাতায় রেফার করে দেন ।রেফারের দিন রাতেই রাকেশ দাসের মৃত্যু হয় ।

See also  আই এস এফ কর্মী মৃত্যু ঘটনায় গ্রেফতার তৃনমূল কংগ্রেসের উপপ্রধান ভাঙড়ে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি