আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জলকষ্ট, নিকাশি ও অবৈধ নির্মাণের প্রতিবাদে বারুইপুর পৌরসভার সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি পালন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : বিজেপির সরকার গঠনের পর থেকে বিরোধী তৃনমূল কংগ্রেসের হাতে থাকা পৌরসভার সামনে একাধিক বিষয়ে বিক্ষোভে সামিল হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা।মঙ্গলবার বারুইপুর পশ্চিম ১ নং মণ্ডল বিজেপির উদ্যোগে বারুইপুর পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল।যার নেতৃত্ব দেন বারুইপুর পশ্চিম ১ নং মণ্ডলের সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।

 

 

 

 

বিজেপির অভিযোগ, বারুইপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট, ময়লা পরিষ্কারে অনিয়ম এবং অবৈধ নির্মাণের ঘটনা বেড়ে চলেছে।আর এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন এদিন বিজেপি কর্মী সমর্থকরা।বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার প্রতি পৌরসভার উদাসীনতার কারণেই এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে জল সরবরাহের উন্নতি, নিয়মিত সাফাই ব্যবস্থা এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

 

 

এদিন বিক্ষোভ মঞ্চ থেকে পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল।তবে এ ব্যাপারে পুরসভার তরফে কোনো মন্তব্য করা হয়নি।

See also  ধানবাদ-কলকাতাগামী বাসে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ৩ ডানকুনি টোলপ্লাজারে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি