আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গ্রাহকদের টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার পোষ্ট মাস্টার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মনসারাম কর: পোষ্ট অফিসের গ্রাহকদের টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলো পোষ্ট মাষ্টার। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। দাসপুর থানার পলাশপাই শাখা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার মহানন্দ মাইতির বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল ১৭ জুন রাতে তাঁকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ।

 

আজ তাঁকে ঘাটাল আদালতে তোলা হবে বলে জানিয়েছেন দাসপুর থানার পুলিশ। অভিযোগ, পোষ্ট অফিসের গ্রাহকদের মধ্যে অনেকের টাকা তিনি ডাকঘরে জমা না দিয়ে রোজভ্যালি নামে একটি চিটফান্ডে জমা দিতেন। অভিযোগকারী গ্রাহকদের মধ্যে আরতি পাল, ফুলটুসি দাস, দিলীপ দাস বলেন জমা টাকা তুলতে গেলে টাকা পাওয়া যেত না।

 

 

দীর্ঘদিন ধরে টাকা না পেয়ে ওই পোষ্ট অফিসের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে গেলে সেখান থেকে জানানো হয় যেহেতু পোষ্ট অফিসের খাতায় টাকা জমা হয়নি তাই টাকা দেওয়ার ব্যাপারে তাঁরা কিছু করতে পারবেন না । তার পরেই পোষ্টমাস্টার মহানন্দবাবুর নামে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন গ্রাহকরা। সেই অভিযোগের ভিত্তিতেই পোষ্ট মাষ্টার মহানন্দ মাইতিকে গ্রেপ্তার করেছে দাসপুর থানার পুলিশ।

See also  বর্ধমানের বাজারে নামি সংস্থার নকল চা পাতা উদ্ধার, গ্রেফতার কয়েকজন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি