আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অপহরণ করে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ; শান্তিনিকেতনে মেলার মাঠ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন চিহ্ন উঠলো ! ফের গণধর্ষণের অভিযোগ সামনে এলো ! এবার শান্তিনিকেতনে মেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ! জানা গিয়েছে, বীরভূমের শান্তিনিকেতন থানার বড়োডাঙা গ্রামের এক আদিবাসী নাবালিকা বৃহস্পতিবার রাতে চড়কের মেলায় গিয়েছিল !

 

সেই সময় এক বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় মাঠে বসে গল্প করা কালীন জনা তিন চার যুবক উপস্থিত বন্ধুটিকে মারধর করে নাবালিকাকে নদীর চরে অপহরণ করে নিয়ে যায় ! তারপর নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর পর সেখানেই ফেলে পালিয়ে যায় ! নাবালিকার বন্ধু স্থানীয়দের খবর দিলে, এলাকার লোকজন নির্যাতিতাকে উদ্ধার করে !

 

শান্তিনিকেতন থানার পুলিশ শুক্রবার সকালে নাবালিকাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে ! সেখানে তার চিকিৎসা চলছে ও ডাক্তারি পরীক্ষাও করা হচ্ছে ! বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে !!

See also  বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে মেমারিতে গ্রেফতার শাশুড়ি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি