আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

যুবতিকে ধর্ষণ করে খুন ; ডেবরায় রাজমিস্ত্রি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- ধর্ষণ ও খুন যেনো বাংলায় মুড়ি মুড়কি মতো বাড়ছে ! পশ্চিম মেদিনীপুরর ডেবরা ব্লকের বাড়াগড় এলাকায় এক যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে বাড়িতে ভাড়া থাকা মুর্শিদাবাদের রাজমিস্ত্রির বিরুদ্ধে ! ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ! তদন্ত চালাচ্ছে পুলিশ ! জানা গিয়েছে, ডেবরা ব্লকের বাড়াগড় এলাকার বাসিন্দা ঐ যুবতী উচ্চমাধ্যমিক পাশ করে ডাক্তারির প্রবেশিকার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ! এলাকায় একটি বিল্ডিং এর কাজের সূত্রে চার জন রাজমিস্ত্রি মুর্শিদাবাদ থেকে এসে তাঁদের বাড়িতে ভাড়া ছিলেন !

 

বৃহস্পতিবার সকালে বাড়ির লোক অনেকবার যুবতীকে ডেকেও সাড়া না পেয়ে দরজা খুলে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করেন ! যুবতীর দেহে হাতে, গায়ে, গলায় ক্ষতের চিহ্ন স্পষ্ট ছিল বলে জানিয়েছেন পরিজনেরা ! তাৎপর্যপূর্ণ ভাবে ঘটনার পর থেকেই ভাড়াটিয়া চারজন রাজমিস্ত্রির একজন পলাতক ! পরিবারের অভিযোগ, ধর্ষণ করে হত্যা করা হয়েছে যুবতীকে ! ডেবরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ! ঘটনার তদন্ত শুরু হয়েছে ! এলাকায় ক্ষোভে ফুঁসছেন মানুষ !!

 

See also  গরীব ঘরের যুবতীকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি