আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নিখোঁজ শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার দেগঙ্গায়, স্কুলশিক্ষক সহ গ্রেফতার ২

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় : – গত ১৩ দিন ধরে নিখোঁজ থাকার পর শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হল স্থানীয় জলাশয়ে ! ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক স্কুল শিক্ষক ও তাঁর ছেলেকে ! ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার বেড়াচাঁপা সাধুখাঁ পাড়া এলাকায় !

 

 

জানা গিয়েছে, নিহত শিশু রাকেশ কাহার (৭) গত ৮ মার্চ সকালে প্রাথমিক স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি ! বাড়ির লোক ও প্রতিবেশীরা বিস্তর খোঁজাখুঁজি করলেও হদিস মেলেনি ! সোমবার বেড়াচাঁপা চন্দ্রকেতু গড় এলাকার একটি পুকুরের কাছের গাছে কীটনাশক দিতে গিয়ে কয়েকজন বস্তাবন্দি দেহ দেখতে পান ! রাকেশের মা ছেলের দেহ সনাক্ত করছেন !

 

মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ! স্থানীয়দের ও মৃত শিশুর পরিজনদের অভিযোগ, প্রতিবেশী স্কুল শিক্ষক হারান পাড়ুইয়ের কাছ থেকে আড়াই লক্ষ টাকা দিয়ে জমি কিনেছিলেন মৃত শিশুর বাবা স্বপন কাহার ! কিন্তু তিনি জমির দখল চাইলেও তা মেলেনি ! উপরন্তু টাকা ফেরত চাওয়ায় তাঁকে হুমকি দেওয়া হত ! অভিযোগ, স্কুল শিক্ষক এই ঘটনার সঙ্গে জড়িত ! নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্কুল শিক্ষক ও তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ !!

See also  রায়নায় বৃদ্ধকে নৃশংস ভাবে খুনের ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতা সহ তিন জন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি