আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভাটপাড়ায় আটটি পেট্রোল বোমা উদ্ধার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়: –  ভাটপাড়া ভাটপাড়াতেই ! বোমা-বারুদের এলাকা হিসাবে পরিচিত ! ভোট আসলেই এলাকার মানুষ দীর্ঘনিঃস্বাস ছেড়ে বলেন এবার শুরু হলো ! পুরানো স্মৃতি উস্কে দিয়ে বর্নণা করেছেন অনেকেই ! বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে ! ২৭শে ফেব্রুয়ারি রাজ্যের পুরভোট ঘোষনা করেছে নিবাচন কমিশন !

 

ভাটপাড়া ও জগদ্দলের এলাকাকে বিশেষ করে স্পর্শকাতর’ জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছে ! বারবার অশান্ত হতে দেখা গেছে ভাটপাড়া জগদ্দলের বিভিন্ন এলাকা গুলিকে ! সেই জন্যই পুরভোটের আগে জগদ্দল থানার পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে তল্লাশি ! সূত্র মারফৎ জানা গিয়েছে বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভার ১৮ নং ওয়াডের জগদ্দলের সার্কাস লাইন এলাকা থেকে আটটি পেট্রোল বোমা পাওয়া যায় !

 

ঐ সময় পোড়ো বাড়ির ঘিঞ্জি এলাকা গুলিতে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা ! সেই সময় তারা ১৮ নং ওয়ার্ড অন্তর্গত একটি প্লাস্তিক ব্যাগে আটটি পেট্রোল বোমা দেখতে পান ! ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ ! আতঙ্কে এলাকাবাসী, গোটা বিষয়ে নজর রাখছেন পুলিশ !!

 

 

See also  স্ত্রীকে খুন করে বাড়ির পিছনে মাটিতে পুঁতে থানায় নিখোঁজ ডায়েরি স্বামীর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি