আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জুয়ার আসরে অতর্কিতে হানা রায়না থানার পুলিশের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
জুয়ার আসরে অতর্কিতে হানা রায়না থানার পুলিশের। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়নার হিজলনা অঞ্চলের জোৎসাধি গ্রামে একটি বাড়িতে বসে ছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে রায়না থানার পুলিশ সেই জুয়ার আসরে গিয়ে হানা দেয়। তৎক্ষণাৎ জুয়ার আসরে উপস্থিত ব্যক্তিরা সকলের ছুটে পালানোর চেষ্টা করে।
তাদের মধ্যে থেকেই তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রায়না থানার পুলিশ। পুলিশের জালে গ্রেপ্তার তিনজন হলেন জ্যোৎসাধি গ্রামের বাসিন্দা সুজাউদ্দিন মল্লিক বয়স ৪৫, আতোয়ার আলি মণ্ডল ৩০ ও আসরফ মণ্ডল ৪২।

এদের দুজনের বাড়ি বনতিরে। জুয়ার আসর থেকে ২০ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে রায়না থানার পুলিশ। ধৃত তিন জনকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
See also  অটোতে কাটাই রান্নার গ্যাস সরবরাহের অভিযোগে গ্রেফতার এক জয়নগরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি