আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাটির বাড়ি ভেঙে পড়ে আহত একই পরিবারের ২ মহিলা ও ১ শিশু

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
শেখ নিজাম আলম ( বর্ধমান ) :- র্থিক অনটনের কারণে নিরুপায় হয়েই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মাটির বাড়িতেই থাকতেন মা ।গভীর রাতে সেই মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আহত হলেন এক শিশু কন্যা সহ দুই মহিলা । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি ১ ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে । ভেঙেপড়া মাটির দেওয়ালের অংশ সরিয়ে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করেন ।
মথুরাপুর গ্রামে বসবাস করেন দরিদ্র বিধবা মহিলা রঙ্গিলা সেখ তাঁর প্রতিবন্ধী ছেলে শুকুর শেখ । অপরের বাড়িতে পরিচারিকার কাজ করেই রঙ্গিলদেবী জীবিকা নির্বাহ করেন । তাঁর ছেলে কোন কাজকর্ম করতে পারেনা ।
অর্থের অভাবে সাবেকি মাটির বাড়িটি তাঁরা রক্ষনা বেক্ষনও করতে পারতেন না ।
Krishaksetu Bangla
কয়েকদিনের বর্ষায় তাদের মাটির বাড়িটি আরও দুর্বল হয়ে পড়ে । সোমবার নিজের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে রঙ্গিলা সেখের বাড়িতে বেড়াতে আসেন তাঁর ছোট বোন । রাতে খাওয়া দাওয়া সরে তারা সবাই ওই মাটির বাড়িতেই শুয়ে ছিলেন । রাত প্রায় ১ টা নাগাদ রঙ্গিলাদেবীর মাটির বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । ভেঙে পড়া মাড়ির বাড়ির দেওয়ালের অংশে চাপাপড়ে রঙ্গিলাদেবী ছাড়াও তাঁর বোন ও বোনঝি আহত হন ।
বরাত জোরে রক্ষা পেয়ে যান রঙ্গিলাদেবীর প্রতিবন্ধী ছেলে । মাথা গোঁজার একমাত্র ঠাঁইটি ভেঙে পড়ায় এখন গৃহহীন হয়ে পড়েছেন রঙ্গিলাদেবী।প্রতিবেশীরা জানিয়েছেন , প্রশাসন পাশে না দাঁড়ালে এই অসহায় পরিবারটিকে গাছতলায় আশ্রয় নিতে হবে ।
Krishaksetu Bangla
রঙ্গীলাদেবীর জন্য সরকারী আবাস যোজনার ঘরের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন প্রতিবেশীরা । গলসির বিধায়ক অলোক মাঝি জানিয়েছেন , ঘটনার কথা শুনেছি ।সরকারি ঘর পাবার জন্য ওই মহিলাকে বিডিও অফিসে অবেদন জানাতে বলা হয়েছে ।সরকারি ঘর পাবার ক্ষেত্রে উনি অগ্রাধিকার পাবেন ।
See also  আনুমানিক ৩০০ বছর ধরে চলে আসছে উখরিদের দত্ত বাড়ির সরস্বতী পূজা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি