আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ছেলেকে মঙ্গলকোট থানার পুলিশের কাছ থেকে ফিরে পেল বাবা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত মঙ্গলকোট ২৪ জুলাই
পুলিশের সহয়তায় হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেলেন বাবা । পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার পুলিশ শুক্রবার মানসিক ভারসাম্যহীন যুবক নবাব সেখ কে তাঁর বাবা ইসমাইল সেখের হাতে তুলেদেয় । ছেলেকে ফিরে পেয়ে মঙ্গলকোট থানার ওসি মিঠুন ঘোষ কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন যুবকের গোটা পরিবার ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,কাটোয়া পুরসভা এলাকায় বাড়ি মানসিক ভারসাম্যহীন যুবক নবাব সেখের । দু’দিন আগে ওই যুবককে মঙ্গলকোটের নতুনহাটে ঘোরা ফেরা করতে দেখে পুলিশ । মঙ্গলকোট থানার পুলিশ
মাসিক ভারসাম্যহীন ওই যুবক উদ্ধার করে থানায় নিয়েযায় । খোঁজ খবর চালিয়ে পুলিশ জানতে পারে যুবকের বাড়ি কাটোয়া পুরসভা এলাকায় । এরপরেই পুলিশ যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ।

এদিন যুবকের বাবা থানায় এলে মঙ্গলকোট থানার পুলিশ কর্তারা যুবককে তাঁর বাবার হাতে তুলে দেয় ।
ইসমাইল সেখ জানান প্রায় ১৫ দিন আগে তাঁর ছেলে নবাব সেখ বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে পড়ে । ছেলে মানসিক ভারসাম্যহীন। ১৩-১৪ দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও ছেলের হদিশ পাইনি । নবাবকে পাওয়া গেছে বলে মঙ্গলকোট থানার পুলিশ
খবর দেয় । মঙ্গলকোট থানার পুলিশের জন্যই এদিন ছেলেকে ফিরে পেলাম ।

 

See also  নিরাপদে বর কে কণের বাড়ির কাছা কাছি পৌছে দিয়ে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়লো বরের গাড়ির চালক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি