সৌরভ মজুমদার,ইন্দাস, বাঁকুড়া:- চকোলেটের লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই এক কিশোরের বিরুদ্ধে। বিষয়টি জানাজানির পর নির্যাতিতা ও তার মা অভিযুক্ত কিশোরের বাড়িতে গেলে অভিযুক্তর পরিবার তাঁদের উপর চড়াও হয়ে মারধোর করে বলেও অভিযোগ।

গতকাল বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার এই ঘটনায় মূল অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার এক গৃহবধূ স্থানীয় পুকুরে কাপড় কাচতে গেলে বাড়িতে একা ছিল তাঁর সাত বছরের শিশুকন্যা। বাড়ি ফাঁকা থাকা সুযোগে বছর ১৬ বয়সী এক কিশোর তাঁদের বাড়িতে আসে। এরপর ৭ বছরের শিশুকন্যাকে চকোলেটের লোভ দেখিয়ে পাশে থাকা একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
শিশুকন্যার চিৎকার শুনে ওই গৃহবধূ ফাঁকা বাড়িতে গেলে অভিযুক্ত কিশোর ছুটে পালিয়ে যায়। পরে নির্যাতিতাকে নিয়ে ওই গৃহবধূ অভিযুক্তর বাড়িতে গেলে অভিযুক্তর পরিবারের লোকজন নির্যাতিতা শিশু কন্যা ও গৃহবধূকে মারধোরের পাশাপাশি শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপরই বাঁকুড়ার ইন্দাস থানায় গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযোগ পেতেই পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।
অভিযোগকারী গৃহবধূর দাবি এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার চকোলেটের লোভ দেখিয়ে ওই কিশোর তাঁর শিশুকন্যাকে ধর্ষণ করেছে। গোটা ঘটনায় অভিযুক্ত কিশোর তাঁর পরিবারের সদস্যদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন অভিযোগকারীনি।চকোলেটের লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তর বাড়িতে গেলে নির্যাতিতা ও তার মা কে মারধোর ও শ্লীলতাহানি, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত,








