উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : এলাকায় অপরাধ মূলক কার্যকলাপ বন্ধে তৎপর জয়নগর থানার পুলিশ।জয়নগর থানার আইসি অমিত হালদারের নির্দেশে থানার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানে শুক্রবার রাতে জয়নগর থানা এলাকা থেকে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে নজরদারি চলছিল।শুক্রবার রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।ধৃতকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এলাকায় অপরাধ মূলক কার্যকলাপ রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে খবর।










