উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : এলাকায় অপরাধ মূলক কার্যকলাপ বন্ধে তৎপর জয়নগর থানার পুলিশ।জয়নগর থানার আইসি অমিত হালদারের নির্দেশে থানার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানে বৃহস্পতিবার রাতে জয়নগর থানা এলাকার দুটি ভিন্ন জায়গা থেকে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই দুই জনের বিরুদ্ধে নজরদারি চলছিল।বৃহস্পতিবার রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদের পর দুজনকেই গ্রেফতার করা হয়।ধৃতদের শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।এলাকায় অপরাধ মূলক কার্যকলাপ রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে খবর।











