আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লচ্ছীপুর ছিনতাই কাণ্ডে আরও এক গ্রেপ্তার, বাবরের পর রোশন খানকে ধরল পুলিশ

krishna Saha

Published :

Asansol Court
WhatsApp Channel Join Now

কুলটি: লচ্ছীপুর দিশা রেড লাইট এলাকায় গ্রাহকদের কাছ থেকে টাকা ছিনতাই এবং গাড়ির চাবি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় তদন্তে নেমে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম রোশন খান। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং আজ আসানসোল আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া বাবর খানকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই রোশন খানের নাম সামনে আসে বলে জানা গিয়েছে। এরপর গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃত রোশন খানকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছে কি না এবং পুরো ঘটনায় প্রত্যেকের কী ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, লচ্ছীপুর দিশা এলাকায় চারজনকে পথ আটকানোর পর তাঁদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা এবং অনলাইনে আরও ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। পরে তাঁরা নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে যাওয়ার চেষ্টা করলে তাঁদের পিছু ধাওয়া করে স্করপিও গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে।

ঘটনার পর নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে প্রথমে বাবর খানকে গ্রেপ্তার করে। তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এবার রোশন খানকে গ্রেপ্তার করা হল। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

See also  চুরির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে কুখ্যাত চোর,বড়সড় সাফল্য পুলিশের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি