আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডাকাতির আগেই গ্রেফতার এক জয়নগরে

krishna Saha

Published :

Jaynagar
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগর থানার আই সি অমিত হালদারের নির্দেশে জয়নগর থানার পুলিশ টিমের অতি তৎপরতায় গোপন সূএে খবর পেয়ে সোমবার রাতে জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের বহড়ু এলাকা থেকে ডাকাতির আগেই এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়।

ধৃত ব্যক্তি সন্দেহজনক ভাবে ওই এলাকায় ঘোরাফেরা করছিল।তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ প্রথমে তাকে আটক ও পরে গ্রেফতার করে।ধৃত ব্যক্তি হল – রাজকুমার সরদার(২৪),বাড়ি বকুলতলা থানার দারা গ্রামে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম।ধৃতকে মঙ্গলবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

See also  বারুইপুর কান্ডে গ্রেফতার হওয়া সি পি আই এম নেতা লাহেক আলিকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি