আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঘুটিয়ারীশরিফে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক

krishna Saha

Published :

Baruipur Police
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং : আবার বড়সড় সাফল্য বারুইপুর পুলিশ জেলার পুলিশ।দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ এলাকায় আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে ঘুটিয়ারীশরিফ ফাঁড়ির ওসি তুহিন মন্ডলের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম জীবনতলা থানার অন্তর্গত শ্রীনগর এলাকার চামড়াপট্টিতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে

দুটি দেশি আগ্নেয়াস্ত্র (ওয়ান-শটার), চার রাউন্ড ৮ মিমি কেএফ লাইভ কার্তুজ, তিনটি মোবাইল ফোন এবং দুটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ মোটরসাইকেল।এই ঘটনায় মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সাদ্দাম হোসেন সর্দার ও সামিনুর লস্কর। পুলিশ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।ধৃতদের বুধবার আলিপুর আদালতে পেশ করা হয়।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে আনা হয়ে ছিল এবং কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।এদিন ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।

See also  এবার ক্যানিং থেকে গ্রেফতার এক বাংলাদেশী,তোলপাড় রাজ্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি