উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বকুলতলা : ভোটের পর থেকে ধারাবাহিক সাফল্য বজায় রেখে চলেছে পুলিশ।আর এবার অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বকুলতলা থানার ও সি শান্তনু বিশ্বাসের নির্দেশে এস আই হারিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বকুলতলা থানার

বেলে দূর্গানগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রুপনগর এলাকার বাসিন্দা জয়নাল গাজী (৫৫)কে বকুলতলা থানার সীমানা বাজার এলাকায় তার শশুর বাড়ি থেকে অস্ত্র সহ গ্রেফতার করে।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার ও তিন রাউন্ড কর্তুজ।ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।










