আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হাটগাছায় ডিভিসি ব্রিজের গার্ডওয়াল নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে গ্রামবাসী ও বিজেপি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কালনা: কালনা থানার অন্তর্গত হাটগাছা এলাকায় বেহুলা নদীর উপর নির্মীয়মাণ ডিভিসি ব্রিজের গার্ডওয়াল তৈরির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার কাজ বন্ধ করে দেন স্থানীয় গ্রামবাসীরা। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নির্মাণকাজের বিরুদ্ধে সরব হন বিজেপি নেতারাও। স্থানীয়দের অভিযোগ, গার্ডওয়াল নির্মাণের সময় প্রয়োজনীয় রড ব্যবহার করা হচ্ছে না। পাশাপাশি যে বালি ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে, সেগুলির মানও অত্যন্ত নিম্নস্তরের। এর ফলে ভবিষ্যতে নির্মাণের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

 

 

এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেন। শনিবার বিজেপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। প্রতিনিধি দলের সদস্য ও বিজেপি নেতা সুভাষ পাল বলেন, “গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি। নির্মাণকাজ পরিদর্শন করে তাঁদের দাবির যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে মনে হয়েছে। যে সংস্থা কাজটি করছে, তাদের কাছে কাজের সিডিউল ও প্রকল্পের নথি দেখতে চেয়েছি। তারা আগামী সোমবার সেই নথি দেখানোর আশ্বাস দিয়েছে। আমাদের একটাই দাবি, সরকারি অর্থে হওয়া কাজ সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত মান বজায় রেখে করতে হবে”।

 

 

 

অন্যদিকে, এই অভিযোগ প্রসঙ্গে নির্মাণকারী সংস্থার কর্মীরা কোনও মন্তব্য করতে চাননি। পাশাপাশি বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য ও পূর্ত দফতর (পিডব্লিউডি)-এর তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক, যাতে নির্মাণকাজের গুণমান নিয়ে আর কোনও প্রশ্ন না থাকে।

See also  সরকারি ত্রাণ সামগ্রী বিলি না করে মজুদ রাখার অভিযোগে আটক জয়নগরের নারায়নীতলার প্রাক্তন তৃনমূল কংগ্রেসের প্রধান সহ চার তৃনমূল পঞ্চায়েত সদস্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি