উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক যুবক জয়নগরে।জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের তাজপুর গ্রামের এক গৃহবধূর সাথে জয়নগর থানার শ্রীপুর পঞ্চায়েতের উওরপাড়া নিজ এলাকার কবির খান (২০)নামে এক যুবকের পূর্ব থেকে সম্পর্ক ছিলো।

তারা পালিয়ে গিয়েছিল।ঐ মহিলার বাবা তাদের তৎকালীন সময়ে ধরে এনে মেয়েকে অন্যত্র বিবাহ দেয়।কিন্তু বিবাহের কিছু দিন পর থেকে তাদের মধ্যে আবার গোপনে পূর্বের সম্পর্ক গভীর হয়।আর সোমবার ঐ মহিলার স্বামীর অনুপস্থিতিতে ঐ যুবক ঐ মহিলার কাছে আসার পরেই ঐ মহিলার স্বামী ঘরে এসে পড়লে ঐ গৃহবধূ তার স্বামীর কাছে ঐ যুবকের নামে শ্লীলতাহানির ঘটনা সামনে আনে।আর তার পরে ঐ গৃহবধূর জয়নগর থানায় ঐ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর তার পরেই ঐ যুবককে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।







