আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জামালপুরে পুলিশি অভিযানে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি, ধৃত এক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে আবারও সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জামালপুর থানার একটি মামলার তদন্ত চলাকালীন পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয় একটি বেআইনি দেশী আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি।

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তের নাম শেখ সাহাবুদ্দিন ওরফে দানি। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার চকখনজাদি গ্রামে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তার কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

 

 

ঘটনার পর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

See also  জীবন বাজিরেখে বৃদ্ধাকে বাঁচাতে গিয়েছিলেন রেল কর্মী-তিনি ব্যর্থ হওয়ায় ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়েগেল বৃদ্ধার দেহ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি