আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার চার জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে রাজ্য জুড়ে বেআইনি কারবার বন্ধ করার কাজ চলছে প্রশাসনের উদ্যোগে।আর এলাকায় জুয়া বন্ধ করতে বদ্ধ পরিকর পুলিশ প্রশাসন।

 

আর এবার শনিবার রাতে জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে জয়নগর থানার পুলিশ গোপন সূএে খবর পেয়ে জয়নগর মিত্রগঞ্জ বাজার এলাকায় জুয়ার ঠেক চালানোর অভিযোগে চারজন ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।

 

ধৃত চার জন হল – শুভজিত সরদার (২৯), তারক সরদার (২৯),প্রশান্ত গায়েন (৩৮) ও পিন্টু হালদার (৩৬)।ধৃত চারজনেরই বাড়ি জয়নগর থানার ঢোষা এলাকায়।ধৃতদেরকে রবিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ।

See also  এক নাবালিকাকে যৌন নির্যাতনের ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত জয়নগরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি