আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শিয়ালদহ-বর্ধমান লোকালের ধাক্কায় প্রাণ হারালেন যুবক, তদন্তে রেল পুলিশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মেমারি :-পূর্ব বর্ধমান জেলার মেমারী রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার দুপুর প্রায় ১২টা ৪৪ মিনিট নাগাদ আপ ৩১১৫১ শিয়ালদহ-বর্ধমান লোকালের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।মৃত যুবকের নাম দিপু রায়। তাঁর বাড়ি মেমারীর সুরেপুকুর পাড় এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সেখানে পৌঁছন মৃতের পরিবারের সদস্যরাও।

 

মৃতের দিদি মঙ্গলা রায় জানান, বাড়িতে প্রায়ই অশান্তির পরিবেশ তৈরি হতো। তাঁর অভিযোগ, টাকা-পয়সা নিয়ে দিপুকে বিভিন্ন সময় অপমান ও মারধরের মুখে পড়তে হতো। সেই কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও দাবি পরিবারের।ঘটনার পর রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

See also  বর্ধমান পৌরসভার নতুন পৌর প্রশাসক হলেন বর্ধমান দুগাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি