আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত সঞ্জয় সাঁতরা ওরফে টোটা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত নতু এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র ও একটি গোলাবারুদ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সাঁতরা ওরফে টোটা নামে এক ব্যক্তিকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সঞ্জয় সাঁতরা মৃত বাসুদেব সাঁতরার পুত্র এবং তার বাড়ি নতু এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে রায়না থানার পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় ধৃতের কাছ থেকে একটি অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে।

 

 

ঘটনার পর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে রায়না থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত আসামিকে আজ বুধবার বর্ধমান আদালতে পেশ করলো রায়না থানার পুলিশ।

See also  তৃণমূল বুথ কনভেনারকে গুলি করে খুন — বিজেপি-সহ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বেই খুন দাবি বিজেপির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি