আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বেআইনি ভাবে মাটি পাচারের অভিযোগে গ্রেফতার দুই বারুইপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : ভোটের আগে আবার বারুইপুরে বেআইনি মাটি পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশ।আর এই ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।এই ঘটনায় বিপুল পরিমাণ মাটি বোঝাই একটি ট্র্যাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃতরা হল বাপ্পা মণ্ডল (২৭), বাড়ি বারুইপুর থানার ভানতা এলাকায় এবং সাইফুল লস্কর (২৪), বাড়ি জীবনতলা থানার মিয়ারঘেরী এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়,বারুইপুর থানার পুলিশ নিজস্ব সোর্স মারফত খবর পান জামালহাটি এলাকায় বেআইনি ভাবে বিপুল পরিমাণ মাটি পাচার করা হচ্ছে। খবর পেয়ে বারুইপুর থানার আইসির নির্দেশে এসআই অর্ঘ্য মন্ডলের নেতৃত্বে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় বিশাল পুলিশ বাহিনী।

বারুইপুরের জামালহাটির কচ্ছপ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছে প্রথমে ২জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি নীল রঙের আইশার ট্র্যাক্টর (নম্বর WB58BX0721) উদ্ধার করা হয়, যার ‘ডালা’-তে বিপুল পরিমাণ মাটি বোঝাই ছিল। পুলিশ জানায়, ধৃতরা ওই মাটির কোনও বৈধ নথি দেখাতে পারেনি।

প্রাথমিক জেরায় তারা স্বীকার করে, বেআইনি কাজে ব্যবহারের উদ্দেশ্যে ওই মাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই ট্র্যাক্টর-সহ মাটি বাজেয়াপ্ত করা হয় এবং দু’জনকে গ্রেফতার করা হয়।এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।বেআইনি মাটি পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।ধৃতদের শনিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

See also  সিংহাসনটা আগলে রাখার জন্য ওরা উস্কানি দিচ্ছে - সেই উস্কানির ফাঁদে পা দিয়ে চারটে মায়ের কোল খালি হল - মিঠুন চক্রবর্তী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি