আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেমারিতে পুলিশ-আবগারি দপ্তরের যৌথ অভিযানে বিপুল চোলাই মদ ও উপকরণ নষ্ট

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার মেমারিতে চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল মেমারি থানার পুলিশ ও আবগারি দপ্তর। বুধবার বিকেলে মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি ২ নম্বর ব্লকের বর পলাশন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্ডল গ্রাম ও বামুনিয়া গ্রামে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ বাহিনী। হানা দিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ এবং প্রস্তুত চোলাই মদ। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ৮,৬৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং প্রায় ২৯০ লিটার প্রস্তুত চোলাই মদ নষ্ট করা হয়েছে।

অভিযান চলাকালীন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় চোলাই মদের কারবার চলছিল বলে অভিযোগ ছিল স্থানীয়দের একাংশের। সেই প্রেক্ষিতেই এই অভিযানের গুরুত্ব অনেকটাই বলে মনে করছে প্রশাসনিক মহল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও জোরদারভাবে চালানো হবে। এদিকে, পুলিশের এই পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ। তাঁরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি তুলেছেন।

এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বাণী শঙ্কর সিংহ মহাপাত্র, মেমারি আবগারি দপ্তরের আধিকারিক মোজাম্মেল হক সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

See also  ১০৫ পয়েন্টের একদিনের শিশুদের ফুটবল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি