আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা আসামীর সোনারপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর : সোনারপুরে চাঞ্চল্য, মেডিকেল করাতে গিয়ে আসামির পালানোর চেষ্টা, অটো ছিনতাই, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এলাকায় চাঞ্চল্য।সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় বৃহস্পতিবার সকালের ঘটনা।

এক আসামিকে মেডিকেল করানোর জন্য সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ। সেই সময় আচমকাই পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত।দৌড়ে কিছুটা দূরে গিয়ে এক অটো চালকের উপর হামলা চালায় সে।

অভিযোগ,জোর করে অটো ছিনতাই করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পালানোর সময় পরপর দু’টি দুর্ঘটনাও ঘটে। এর পর পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পুলিশও।

আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও পুলিশের পক্ষ থেকে এই ঘটনার বেশ কিছু অংশ অস্বীকার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মগরাহাট এলাকার বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ করা হচ্ছে।

বেনিয়া বৌ এলাকায় গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে এবং মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।সেখানেই পালানোর চেষ্টা করলে ফের তাকে আটক করা হয়। ইতিমধ্যেই অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

See also  বাসন্তীতে শিশু চুরির অভিযোগে গ্রেপ্তার এক মহিলা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি