আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বে আইনি ভাবে দেশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক মহিলা সহ তিন জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভার নির্বাচনের আগে বড়সড় সাফল্য পেল আবার পুলিশ।এবার বেআইনি ভাবে দেশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার তিন জয়নগরে।গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে জয়নগর থানার পুলিশের বিশেষ টিম শুক্রবার রাতে জয়নগর থানার মিত্রগঞ্জ বাজার এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে।

ধৃতরা হল সুশান্ত মন্ডল(২৮),বাড়ি জয়নগর থানার দক্ষিন বারাশতের বেলিয়াডাঙা এলাকায় ও খোকন বৈরাগী (৩৮),বাড়ি জয়নগর থানার মনসাতলা এলাকায় অন্যদিকে বেআইনি ভাবে বাড়ি থেকে দেশী মদ বিক্রির অভিযোগে বৃহস্পতি সরদার (৩৫),নামে এক মহিলাকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ।

ধৃতের বাড়ি জয়নগর থানার ঢোষা এলাকায়।এক মহিলা সহ ধৃত তিনজনকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

See also  কাটোয়ায় পৌর সম্প্রীতি মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন, মিলনমেলায় উৎসবের আবহ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি