আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কুইন্টাল প্রতি ৯৫০ টাকায় আলু সংগ্রহ শুরু, পূর্ব বর্ধমানে প্রথম উদ্যোগ শ্রীধরপুর সমবায়ের হিমঘরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে আলুর বাম্পার ফলনের পর বাজারদর কমে যাওয়ায় চাষীদের স্বার্থ রক্ষায় কুইন্টাল প্রতি ৯৫০ টাকা দরে আলু সংগ্রহের বিশেষ সরকারি প্রকল্প শুরু হয়েছে।

 

পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম এই প্রকল্প চালু হয়েছেত মেমারি ১ ব্লকের কালিবেলে এলাকার শ্রীধরপুর সমবায়ের কোল্ড স্টোরেজে। জেলা কৃষি দপ্তরের তত্ত্বাবধানে ওই হিমঘর থেকেই চাষীদের কাছ থেকে সরাসরি আলু সংগ্রহ শুরু করা হয়েছে।

 

এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর অমর কুমার মণ্ডল, মেমারি ২ ব্লকের কৃষি আধিকারিক কৌশিক মণ্ডল এবং শ্রীধরপুর কো-অপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির সম্পাদক দেবাশীষ চ্যাটার্জী সহ অন্যান্য আধিকারিকরা।

 

জানা গেছে, আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার এই বিশেষ আলু সংগ্রহ প্রকল্প চালু করেছে। রাজ্যের সমবায় দপ্তরের আওতাধীন বিভিন্ন হিমঘরের মাধ্যমে ধাপে ধাপে চাষীদের কাছ থেকে আলু সংগ্রহ করা হবে।

 

পূর্ব বর্ধমান জেলারক্ষেত্রে শ্রীধরপুর কো-অপারেটিভ ব্যাংকের পরিচালনায় কালিবেলেতে অবস্থিত শ্রীধরপুর কোল্ড স্টোরেজ থেকেই এই সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

চাষীদের দাবি, বাজারে দাম কম থাকায় ক্ষতির আশঙ্কা ছিল। সরকারি এই উদ্যোগে নির্দিষ্ট দামে আলু বিক্রি করতে পারায় তারা কিছুটা হলেও আর্থিক স্বস্তি পাবেন।

See also  জাতীয় ভোটার দিবস ‘করুণ প্রহসন’, মানুষের ভোটাধিকার লুণ্ঠনের অভিযোগে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা অপার্থিব ইসলামের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি