আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভুল বুঝিয়ে তাদের জমি বিক্রি করে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রেফতার এক জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এলাকার একাধিক মানুষকে ভুল বুঝিয়ে তাদের জমি বিক্রি করে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করা এবং প্রতারণার অভিযোগে গ্রেফতার এক জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল,জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের রাধাবল্লভতলা এলাকার বাসিন্দা দেবাশীষ দাস (৪৪) বেশ কয়েক বছর ধরে জয়নগর ও আশেপাশের এলাকার মানুষকে তাদের জমি গাড়ি বিক্রির ব্যাপারে সহায়তা করার নামে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের জমি আত্মসাৎ ও তাদের জমি বিক্রি করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করে বলে অভিযোগ ওঠে।সম্প্রতি জয়নগর মজিলপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের মতিলাল পাড়া এলাকার ৮৫ বছরের এক বৃদ্ধ প্রদীপ চ্যাটার্জীর জমি বিক্রি করে বেশ কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে।তাকে ভুল বুঝিয়ে তার জমি বিক্রির জন্য সই করিয়ে নেন।এবং জমি বিক্রি করে কোনো টাকা দেয় না বলে ও অভিযোগ।আর প্রতারিত হয়ে বুধবার ঐ বৃদ্ধ জয়নগর থানায় প্রতারক দেবাশীষ দাসের নামে অভিযোগ দায়ের করেন।

 

আর তার পরে অভিযোগের তদন্তে নেমে জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে জয়নগর থানার পুলিশ জয়নগর রাধাবল্লভতলার বাড়ি থেকে দেবাশীষ দাসকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃত দেবাশীষ দাসকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।তদন্তের স্বার্থে ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে জয়নগর থানার পুলিশ।আর এদিন বারুইপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।ধৃত ব্যক্তির এই কাজের সাথে আর কে কে আছে, কত মানুষের সাথে এই ভাবে সে প্রতারণা করেছে সব কিছু জানার চেষ্টা করছে পুলিশ।আর এই জাতীয় মানুষের কাছ থেকে সচেতন থাকা উচিত সাধারণ মানুষের।

 

See also  ধাত্রীগ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা, সাপের উপদ্রবে আতঙ্কিত শিশু ও অভিভাবকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি