আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এক কিশোরী ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার মন্তেশ্বরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান।

পড়াশোনা নিয়ে মায়ের বকাঝকা কারণে এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত প্রীতি দত্ত বয়স ১৮ বছর, কাটোয়া থানার জামরা এলাকার বাসিন্দা। মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী একাদশ শ্রেণীর পড়ুয়া ছিল। শনিবার পড়াশোনা নিয়ে মা বকাঝকা করে। সন্ধ্যা নাগাদ বাড়ি একটি ঘরে ফ্যানের সাথে তার ঝুলন্ত দেহ দেখতে পায়।

তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দেহ উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। এ বিষয়ে মৃত কিশোরীর এক আত্মীয় আমদেরকে জানালেন ।

See also  গুইর উত্তর-পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি ও মিড-ডে মিল সেডের উদ্বোধন, প্রতিষ্ঠাতা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আবহ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি