আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে মেমারিতে গ্রেফতার শাশুড়ি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাবু সিদ্ধান্ত ,বর্ধমান – ধূকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে গ্রেফতার হল শাশুড়ি । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার মহেশডাঙা ক্যাম্প এলাকায়।
ধৃতের নাম সুচিত্রা মালিক। মেমারি থানার পুলিশ শুক্রবার ভোরে মহেশডাঙ্গা ক্যাম্প এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ভারপ্রাপ্ত সিজেএম ধৃতকে ২৯ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।ধৃত শাশুড়ির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছে বধূর বাবার বাড়ির সদস্যরা ।

পুলিস জানিয়েছে, মুর্শিদাবাদের বহরমপুর থানার বানজেটিয়া গ্রামের বাবার বাড়ি বধূ গায়ত্রী কর্মকারের। বছর চার আগে মেমারির মহেশডাঙ্গা ক্যাম্প নিবাসী যুবক সুজিত মালিকের সঙ্গে তার বিয়ে হয়। গায়ত্রীর একটি একটি কন্যা সন্তান আছে। ১৬ মার্চ সকালে শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ হন গায়ত্রী। তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়।

২৩ মার্চ সকালে গায়ত্রী মারা যায় । বধূর বাবা গৌতম কর্মকার তার মেয়ের মৃত্যুর জন্য শাশুড়ির বিরুদ্ধে মেমারি থানায় আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ দায়ের করেন । দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ শাশুড়িকে গ্রেফতার করে ।


See also  রায়নায় পাইপগান এবং দু রাউন্ড গুলি সহ গ্রেফতার ১ যুবক।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি