আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু তরুণীর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কীর্ণাহার থানার জামনা গ্রামে বজ্রপাতে মৃত্যু হল এক তরুণীর। মৃতার নাম পূজা মেটে তার বয়স ২৮ মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টি চলাকালীন এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে হঠাৎ আবহাওয়ার অবনতি হলে বাড়ির গৃহপালিত পশুপাখিগুলিকে নিরাপদে ঘরের ভিতরে নিয়ে আসার জন্য বাইরে বের হন পূজা মেটে।

সেই সময় আচমকাই প্রবল বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানান মৃতার স্বামী নির্মল মেটে। তিনি বলেন, ঝড়-বৃষ্টির মধ্যেই বাড়ির সামনে কাজ করতে গিয়েছিলেন পূজা। আচমকা বজ্রপাতের পর তাঁকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সুফল বাগদি জানান, এদিন এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় মানুষজন ছুটে আসেন।

খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় কীর্ণাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তরুণীর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। বীরভূমে কীর্ণাহার থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট

See also  মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার গলসির স্বর্ণ ব্যবসাীর কাছথেকে সোনা রুপো ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার দুস্কৃতি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি