আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তীব্র গরম উপেক্ষা করে রক্তদান শিবির, রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা

krishna Saha

Published :

Burdwan Medical College
WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ: তীব্র গরমে যখন শিশু থেকে বৃদ্ধ সকলেই হাঁসফাঁস করছেন, সেই সময় বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামের বাসিন্দারা। রক্তের ঘাটতি মেটাতে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির।

উদ্যোক্তাদের বক্তব্য, “এক ফোঁটা রক্ত যেমন একটি জীবন বাঁচাতে পারে, তেমনই একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে পারে।” পরিবেশের ভারসাম্য রক্ষায় নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধেও সচেতনতার বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। খণ্ডঘোষ ৫ নম্বর মণ্ডলের সহ-সভাপতি শ্রীকান্ত মণ্ডল জানান, প্রধানমন্ত্রী Narendra Modi-র অনুপ্রেরণায় তাঁরা “এক পেড় মা কে নাম” ভাবনায় উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকে নিজেদের মায়ের নামে একটি করে গাছ রোপণের অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, “যেমন আমরা রক্তদান করে মানুষের জীবন রক্ষার চেষ্টা করছি, তেমনই পরিবেশ রক্ষায় একটি করে গাছ লাগানোর দায়িত্বও আমাদের নিতে হবে।” রক্তদান শিবিরের উদ্বোধনের আগে তোড়কোনার প্রখ্যাত ব্যারিস্টার তথা দানবীর রাসবিহারী ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন খণ্ডঘোষ ৫ নম্বর মণ্ডলের সভাপতি কৌশিক আস। এরপর আনুষ্ঠানিকভাবে শিবিরের সূচনা হয়।

অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টি-র নম্বর মন্ডলের সভাপতির কৌশিক আঁশ, বিধানসভার কো কনভেনর অরূপ ভট্টাচার্য, বিজেপি নেতা গোবিন্দ কোলে, কার্যকর্তা প্রদ্যুৎ পাল, স্বপন মন্ডল, শক্তি কেন্দ্রের প্রমুখ নয়ন পাত্র, মিন্টু রায় বুথ সভাপতি, কালীচরণ রায় বুথ সভাপতি সহ বিভিন্ন কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন । এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প পরিবার।

উদ্যোক্তাদের পক্ষ থেকে অমিত সরকার জানন, এদিন বর্ধমান মেডিকেল কলেজের জন্য মোট ১০০ প্যাকেট রক্ত সংগ্রহ করে তুলে দেওয়া হয়। পাশাপাশি, পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। মানবসেবা ও পরিবেশ রক্ষার এই যুগ্ম উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রক্তদানের পাশাপাশি বৃক্ষরোপণের অঙ্গীকার সমাজের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

See also  এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগে উত্তাল ফুটিসাঁকো—হলদিয়া–ফারাক্কা রাজ্য সড়ক অবরুদ্ধ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি