আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে জেলার প্রতিটি থানায় সাফাই অভিযান

krishna Saha

Published :

Purba Bardhaman District Police
WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান:- পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বার্তা পৌঁছে দিতে রবিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে জেলার প্রতিটি থানায় বিশেষ সাফাই অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের নির্দেশে বিভিন্ন থানার পুলিশ আধিকারিক, কর্মী ও সিভিক ভলান্টিয়াররা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

থানা চত্বর, অফিস কক্ষ, সংলগ্ন এলাকা ও সাধারণ মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ স্থানগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতার বার্তাও দেওয়া হয় উপস্থিত সকলকে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে গ্রহণ করা হচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পুলিশ আধিকারিকদের মতে, “পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। সমাজকে সুস্থ ও সুন্দর রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” জেলার বিভিন্ন থানায় আয়োজিত এই সাফাই অভিযানে স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, পুলিশের এমন ইতিবাচক ও জনমুখী কর্মসূচি প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

See also  অস্ত্রোপচারে মানসিক রোগীর পেট থেকে ২৫০ পিস পেরেক ও ৩৫টি কয়েন বের করলেন বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি