আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাস্তাতেই ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ ফর্মে সই, মানবিকতার নজির চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দলুই

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সুমন মণ্ডল, পশ্চিম মেদিনীপুর: রামজীবনপুরে একটি কর্মসূচি শেষে ফেরার পথে মানবিকতার পরিচয় দিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দলুই। রাস্তার ধারে কয়েকজন ছাত্র-ছাত্রী স্কলারশিপের আবেদনপত্রে তাঁর স্বাক্ষরের অনুরোধ জানালে তিনি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সেখানেই দাঁড়িয়ে ফর্মে স্বাক্ষর করে দেন।

সাধারণত এ ধরনের স্বাক্ষরের জন্য ছাত্র-ছাত্রীদের বিধায়কের কার্যালয়ে যেতে হয়। এতে সময়ের পাশাপাশি যাতায়াতের খরচও বহন করতে হয়। কিন্তু রাস্তাতেই আবেদনপত্রে স্বাক্ষর করে দেওয়ায় তাদের সেই ভোগান্তি এড়ানো সম্ভব হয়েছে।বিধায়কের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীরা। তাঁদের বক্তব্য, বিধায়কের এই মানবিক আচরণ সাধারণ মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতারই পরিচয় বহন করে।

এ প্রসঙ্গে বিধায়ক সুকান্ত দলুই বলেন, “ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের আবেদন শুধুমাত্র আমার স্বাক্ষরের অভাবে যেন আটকে না থাকে, সেটাই আমার লক্ষ্য। এটা আমার দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে। তাই সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে ফর্মে স্বাক্ষর করেছি।”

See also  অনলাইন অঙ্কন প্রতিযোগিতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি