আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অর্থো-ফিজিও সামিট ২০২৬

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- ফিজিওথেরাপি ও অর্থোপেডিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রসার এবং চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্টস-এর উত্তর ২৪ পরগনা শাখা এবং কে কে সি ক্লিনিকের উদ্যোগে অনুষ্ঠিত হয় “অর্থো-ফিজিও সামিট ২০২৬”। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সমন্বয়ক ডা. পার্থ সারথি দত্ত জানান, অর্থোপেডিক ও ফিজিওথেরাপির সমন্বিত চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং রোগীদের সর্বোত্তম পরিষেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে এদিন বিশদ আলোচনা হয়। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও কে কে সি ক্লিনিকের কর্ণধার ডা. অর্ণব কুমার সামন্ত। সহ-বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডা. সোমনাথ ঘোষাল (পি.টি.), ডা. বিজন দাস (পি.টি.) এবং ডা. প্রদীপ কুমার চক্রবর্তী (পি.টি.)।

বক্তারা প্রমাণভিত্তিক চিকিৎসা, আধুনিক ট্রিটমেন্ট প্রোটোকল এবং অর্থোপেডিক ও ফিজিওথেরাপির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ডা. অরিন্দম শেঠ (পি.টি.) এবং ইস্ট জোন সিইসি সদস্য ডা. ঋষি রাজ (পি.টি.)। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. অমৃতা ভট্টাচার্য। আয়োজকদের পক্ষ থেকে আই এ পি র উত্তর ২৪ পরগনার শাখার কনভেনর ডা. পার্থ প্রতীম দত্ত জানানো হয়, এই সম্মেলনের মাধ্যমে আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে চিকিৎসকদের মধ্যে মতবিনিময়ের পাশাপাশি রোগী-কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলনের মাধ্যমে ফিজিওথেরাপি পেশার উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

See also  মুখ্যমন্ত্রীকে রক্ত দিয়ে সংবর্ধনা বহরমপুর বাসির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি