আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আরামবাগে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২, আহত প্রায় ৩০

krishna Saha

Published :

Arambagh Medical College
WhatsApp Channel Join Now

বর্ধমান-তারকেশ্বর রাজ্য সড়কের আরামবাগের আদমবাঁধ এলাকায় মঙ্গলবার ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খালে উল্টে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের বাস থেকে বের করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।


অভিযোগ, দুর্ঘটনার খবর পাওয়ার পরও পুলিশ ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছাতে বেশ দেরি করে। এর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বর্ধমান-তারকেশ্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের দ্রুত সংস্কার করা হোক। তাঁদের অভিযোগ, রাস্তার খারাপ অবস্থার কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

See also  একঝলকে দেখে নিন পূর্ব বর্ধমান জেলার আজকের করোনা আক্রান্তের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি