আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এলাকার মানুষের কাছে থেকে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার এক জয়নগরে

krishna Saha

Published :

Jaynagar
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এলাকার মানুষের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার এক জয়নগরে।জয়নগর থানার হরিনারায়ণপুর পঞ্চায়েতের রায়নগর এলাকায় তৎকালীন শাসক দলের নেতার সহযোগী হিসাবে সাধারণ মানুষের সাহায্যের পরিবর্তে কাটমানি তোলার অভিযোগ ছিলো জয়নগর থানায়।

আর সেই অভিযোগের তদন্তে নেমে বুধবার রাতে জয়নগর থানার পুলিশ রায়নগরের বাড়ি থেকে বীরভদ্র মুখার্জি (২৭)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে জয়নগর থানার পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার তদন্তকারী পুলিশ।

See also  জয়নগরে খেলা দিবস উপলক্ষে ৮ টি দলের নক আউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি