আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জাগো সনাতনী ঐক্য সম্মেলনে হিন্দু ধর্মের গুরুত্ব তুলে ধরলেন কার্তিক মহারাজ জয়নগরে

krishna Saha

Published :

Kartik Maharaj
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জাগো সনাতনী জয়নগরের পরিচালনায় সোমবার বিকালে জয়নগর থানার গৌঁড়ের হাট মা কমপ্লেক্সে জাগো সনাতনী এক বিরাট সনাতনী ঐক্য সম্মেলন হয়ে গেল। যাতে উপস্থিত ছিলেন প্রদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ অরফে কার্তিক মহারাজ।এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত কনঠে বেদপাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানে র সূচনা হয়।

হিন্দু সমাজের চিরকাল পাশে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন এই কার্তিক মহারাজ।এদিন তাকে দেখার জন্য অগনিত হিন্দু ধর্মের মানুষের উপস্থিত ছিলেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি হিন্দু ধর্ম নিয়ে আলোকপাত করেন।হিন্দু ধর্ম,সনাতনী ধর্ম কি তার উপর বিস্তারিত ব্যাখা করেন।কিভাবে আমাদের সংঘ বদ্ব হতে হবে সে বিষয়ে তুলে ধরেন।

ভারতবর্ষ নামের মধ্যে আধাত্মিক মিল কি আছে তা ও তুলে ধরেন তিনি।শাস্ত্রগ্রন্থ বাড়িতে রাখতে হবে। পড়তে হবে।তাহলেই আমাদের ধর্মের উপর জ্ঞান অর্জন হবে।সমাজে মার গুরুত্ব কত উপরে তা তুলে ধরেন তিনি।এদিনের এই সম্মেলনে বহু সনাতনী ধর্মের মানুষ উপস্থিত ছিলেন।

See also  একাধিক দাবিকে সামনে রেখে মনিরতট পঞ্চায়েত প্রধানের কাছে গণ ডেপুটেশন কর্মসূচি এস ইউ সি আই দলের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি