ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- সৌন্দর্যকে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, প্রতিভা ও দায়িত্ববোধের সঙ্গে যুক্ত করে এগিয়ে চলেছে আইগ্ল্যাম। ১১ বছর পূর্ণ করে গত ২৩ আগস্ট অনুষ্ঠিত হল আইগ্ল্যাম বেঙ্গল-এর একাদশতম পর্ব। মঞ্চে সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি উঠে এল আত্মপরিচয় গড়ে তোলা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা।আইগ্ল্যামের প্রতিষ্ঠাতা ও পরিচালক দেবজান্নি মিত্রার ভাবনায়, এই আয়োজন শুধুমাত্র মুকুট জয়ের প্রতিযোগিতা নয়। ব্যক্তিত্ব বিকাশ, শিষ্টাচার, নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং দায়িত্বশীল মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। তাঁর বক্তব্য, মুকুট কোনও যাত্রার শেষ নয়, বরং নতুন দায়িত্বের সূচনা। এবারের মিস্টার বেঙ্গল ২০২৬ নির্বাচিত হন অরিহন্ত ভট্টাচার্য। বাংলার মুখ নির্বাচিত হন সিদ্ধার্থ সাহু। শ্রেষ্ঠ মডেলের সম্মান পান অরিজিৎ দাস। প্রথম রানার-আপ হন প্রিয়ব্রত দাস এবং দ্বিতীয় রানার-আপ অনুব্রত মণ্ডল।

মিস বেঙ্গল ২০২৬-এর মুকুট পান শ্রীপর্ণা চক্রবর্তী। বাংলার মুখের সম্মান পান দীপান্বিতা রায়, শ্রেষ্ঠ মডেল সঞ্জনা হেলা। প্রথম রানার-আপ সোনিয়া কুমারী এবং দ্বিতীয় রানার-আপ ঋতু দাস।মিসেস বেঙ্গল ২০২৬ নির্বাচিত হন প্রিয়াঙ্কা শর্মা রায়। বাংলার মুখের সম্মান পান দেবযানী সেনগুপ্তা, শ্রেষ্ঠ মডেল রোমা খান্না। প্রথম রানার-আপ রীনা দেবনাথ এবং দ্বিতীয় রানার-আপ সম্পা দাস। এদিন বিশেষ সম্মান গোদরেজ ওম্যান অব দ্য ইয়ার ২০২৬-এ ভূষিত হন প্রিয়াঙ্কা শর্মা রায় ও শ্রীপর্ণা। কনিষ্ঠদের বিভাগেও ছিল বিশেষ আকর্ষণ। জুনিয়র মিস বেঙ্গল ২০২৬ হন ইশি, জুনিয়র বয় বেঙ্গল ২০২৬-এর মুকুট পান দেবাংশ। মিস টিন বেঙ্গল ২০২৬ নির্বাচিত হন কেনজিয়া। বিশেষ স্বীকৃতি পান মুমতাজ বেগম।অনুষ্ঠানে ছিল বিশিষ্ট পোশাকশিল্পী ড. শান্তনু গুহঠাকুরতা, ভাবিকা ও জিৎ জগজিতের নকশায় বিশেষ পোশাক প্রদর্শনী। বিচারকমণ্ডলী, প্রভাবশালী ব্যক্তিত্ব, পোশাকশিল্পী, প্রতিযোগী ও বিনোদন জগতের বিশিষ্টদের উপস্থিতিতে জমে ওঠে সন্ধ্যা। ১১ বছরের যাত্রা শেষে আইগ্ল্যামের বার্তা একটাই—মুকুটের চেয়ে বড় আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও নিজের পরিচয় তৈরি করার ক্ষমতা।









