সৌমী মন্ডল, বাঁকুড়া:-পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের উদ্যোগে রায়পুর ব্লক প্রশাসন ও রায়পুর যুব কল্যাণ দপ্তর এবং রায়পুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আজ রায়পুর সবুজ বাজার মোড়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েরাখি বন্ধন উৎসব উদযাপিত হল। বন্দেমাতরম গান , প্রদীপ প্রজ্জ্বলন ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের সূচনা করেন রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক ,সঙ্গে ছিলেন রাইপুর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায়, রাইপুর ব্লক যুব কল্যাণ আধিকারিক নির্ঝর প্রচন্ড প্রমুখ। এরপর প্রথম রাখি বেঁধে দেওয়া হয় স্থানীয় বাসিন্দা মনির উদ্দিন খান এর হাতে। উপস্থিত কয়েক শত মানুষের হাতে রাখি বাঁধা হয় ও প্রত্যেককে লাড্ডু বিলি করা হয়। রাখি বন্ধন উৎসবে হাজির ছিল রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয় এর ছাত্রী বৃন্দ। রাখি বন্ধন কর্মসূচি নিয়ে স্থানীয় বাসিন্দা মনিরুদ্দীন খান বলেন আমি খুব খুশি আমার হাতেও রাখি বেঁধে দেওয়া হয়েছে। এটা আমাদের সৌভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌমী মন্ডল।









