উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রাজ্যে পালাবদলের পরে বিজেপির নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে কৃষির বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।তাই তো প্রাকৃতিক কৃষি প্রসারে রাজ্য ব্যাপী প্রাকৃতিক কৃষি কর্মশালা শুরু হয়েছে প্রতিটা ব্লক,মহকুমা ও জেলা স্তরে কৃষকদের নিয়ে।

রবিবার জয়নগর দু নং ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় জয়নগর বিধানসভার নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষকদের নিয়ে এক দিনের কর্মশালা হয়ে গেল। যাতে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর দু নম্বর বিডিও প্রসেনজিত ভট্টাচার্য,বারুইপুর মহকুমা সহ কৃষি অধিকর্তা এডমিন নারায়ন মাইতি, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান সিনিয়র
কৃষি বিজ্ঞানী ড: চন্দন কুমার মন্ডল, কৃষি বিজ্ঞানী ড: সোমনাথ সরদার,কৃষি বিজ্ঞানী কুশল দাশগুপ্ত, জয়নগর ২ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা ড: দেবাশীষ সাউ,বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি মিহির মন্ডল সহ আরো অনেকে। মূলত প্রাকৃতিক জিনিসকে চাষের কাজে কতখানি ব্যবহার করা যায় এবং কিভাবে করা যায় সে বিষয়ে এদিন আলোচনা করা হয় এই কর্মশালায়। জয়নগর ২ নম্বর ব্লকের ১০ টি পঞ্চায়েত এলাকা থেকে ২১৫ জন কৃষক এদিনের এই কর্মশালায় অংশ নেন।










