আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

টানা বৃষ্টিতে যানজটের আশঙ্কা! ছাতা মাথায় নিজেই রাস্তায় নেমে যুদ্ধ করলেন বিরহাটা ট্রাফিক গার্ডের ওসি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রবল বৃষ্টি, জলভেজা রাস্তা আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কর্তব্যে অবিচল থাকার এক উজ্জ্বল নজির দেখা গেল বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে । এক হাতে ছাতা এবং অন্য হাতে ট্রাফিক নিয়ন্ত্রণের লাঠি নিয়ে দীর্ঘক্ষণ যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করতে দেখা গেল বিরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় ব্যানার্জীকে।


বৃহস্পতিবার শহরে টানা বৃষ্টির জেরে গুরুত্বপূর্ণ মোড়গুলিতে যানজটের আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে কার্জনগেট চত্বর, যা বর্ধমান শহরের অন্যতম ব্যস্ত ট্রাফিক পয়েন্ট, সেখানে যানবাহনের চাপ সামাল দিতে মাঠে নামেন স্বয়ং ট্রাফিক গার্ডের ওসি। বৃষ্টির তোয়াক্কা না করে তিনি নিজেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে থাকেন। এক হাতে ছাতা ধরে নিজেকে বৃষ্টির হাত থেকে সামান্য রক্ষা করলেও অন্য হাতে লাঠি নিয়ে নিরবচ্ছিন্নভাবে ট্রাফিক পরিচালনা করেন তিনি ।


ওসি চিন্ময় ব্যানার্জীর এই কর্তব্যনিষ্ঠার দৃশ্য পথচলতি মানুষ, গাড়িচালক ও সাধারণ নাগরিকদের নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায় । বৃষ্টির দিনে যখন সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চান না, ঠিক সেই সময় জনসাধারণের নিরাপত্তা ও শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে একজন পুলিশ আধিকারিকের এমন সক্রিয় উপস্থিতি নিঃসন্দেহে প্রশংসনীয় বলে মনে করছেন শহরবাসী।


পুলিশ প্রশাসনের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার ছবি আবারও তুলে ধরল যে, প্রতিকূল আবহাওয়া কিংবা যেকোনো পরিস্থিতিতেই সাধারণ মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে বর্ধমান শহরের বিরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় ব্যানার্জীর এই উদ্যোগ নিঃসন্দেহে হয়ে উঠেছে এক অতুলনীয় ।

See also  সহায়ক মূল্যে ধান বিক্রী নিয়ে শস্যগোলার কৃষকদের সঙ্গে নজিরবিহীন প্রতারণা- গ্রেপ্তার ৩

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি