আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়নগর এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার তিন,উদ্ধার জয়নগর সহ আশেপাশের এলাকার চুরি হওয়া ২৩ টি মোটরসাইকেল

krishna Saha

Published :

Jaynagar Police
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগর থানা এলাকায় দীর্ঘ দিন ধরে মোটরসাইকেল চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে।আর এবার জয়নগর থানার আই সি অমিত হালদারের নির্দেশে গোপন সূএে খবর পেয়ে সোর্সের সূত্রের গুরুত্ব দিয়ে জয়নগর থানার এস আই শান্তুনু ব্যাস,এ এস আই বিশ্বজিত সরকার ও এ এস আই গোপাল দত্ত সহ পুলিশের

বিশেষ টিমের তৎপরতায় গত ১৫ ই জুলাই ক্যানিং এলাকা থেকে মোটর সাইকেল চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃত তিন জন হল – রাহুল নাইয়া,বাড়ি ক্যানিং থানার কারাকাটি এলাকায়, শান্তুনু নস্কর (২৬),বাড়ি ক্যানিং থানার নিকারিঘাটা এলাকায় এবং সেন্টু মাজি (৩০),বাড়ি ক্যানিং থানার গোলাবাড়ি এলাকায়।ধৃতদেরকে জয়নগর থানা থেকে দুবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেয় পুলিশ।

আর তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে নেমে এক বিশাল মোটরসাইকেল চুরির চক্রের হদিশ পায় পুলিশ।তাদের জিজ্ঞেসাবাদ করে জয়নগর সহ দক্ষিন ২৪ পরগনার একাধিক থানা এলাকার চুরি হওয়া ২৩ টি মোটরসাইকেল উদ্ধার হয়।ধৃতদেরকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ।

See also  বারুইপুর পুরসভার ২ নং ওয়ার্ডের একটি গোডাউন থেকে প্রচুর ত্রাণের ত্রিপল উদ্ধার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি