আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চাকরিজীবী মহিলাদের ফ্রি বাস টিকিটের প্রয়োজন নেই, প্রকৃত উপভোক্তারাই সুবিধা পান— শিক্ষিকা তনুশ্রী দাসের আবেদন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাজ্য সরকারের চালু করা মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। আলিপুরদুয়ারের শিক্ষিকা তনুশ্রী দাস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে দাবি করেছেন, চাকরিজীবী ও আর্থিকভাবে স্বচ্ছল মহিলাদের এই সুবিধার প্রয়োজন নেই। তাঁর মতে, যাঁরা সত্যিই আর্থিকভাবে অসচ্ছল এবং যাঁদের দৈনন্দিন যাতায়াতের খরচ বহন করতে সমস্যা হয়, শুধুমাত্র তাঁদেরই এই পরিষেবার আওতায় আনা উচিত।

 

 

 

 

তনুশ্রী দাস প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেছেন, বর্তমান নির্দেশিকায় সংশোধন আনা প্রয়োজন। তাঁর বক্তব্য, সরকারি বা বেসরকারি চাকরিজীবী মহিলারা নিয়মিত আয় করেন, তাই তাঁদের জন্য করদাতাদের অর্থে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা যৌক্তিক নয়। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন, ছাত্রছাত্রীদের যাতায়াত খরচ কমানোর দিকে সরকারের বিশেষ নজর দেওয়া উচিত। তাঁর প্রস্তাব, ছাত্রছাত্রীদের জন্য বাস ভাড়া অন্তত ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হোক, যাতে শিক্ষার খরচ কিছুটা হলেও কমে এবং সাধারণ পরিবারের উপর আর্থিক চাপ হ্রাস পায়।

 

 

 

 

শিক্ষিকার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ তাঁর বক্তব্যকে বাস্তবসম্মত বলে সমর্থন জানিয়েছেন, আবার কেউ মনে করছেন, মহিলাদের জন্য সার্বজনীন সুবিধা বজায় থাকাই উচিত।

এই বিষয়ে আপনার মত কী? কমেন্টে জানান।

See also  সাংবাদিক প্রদীপের ছেলে প্রদীপের আলোয়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি