উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :- জনকল্যাণ শিবির চলাকালীন জয়নগর মজিলপুরে এক মহিলা বিজেপির এক কার্যকর্তা ইট ছুঁড়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক মহিলা। সোমবার থেকে তিন দিনের জনকল্যাণ শিবির চলছে সারা রাজ্য জুড়ে।বিভিন্ন ব্লকের পাশাপাশি জয়নগর মজিলপুর পৌরসভার আমন্ত্রণ কমপ্লেক্সে ও জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে ও চলছে জনকল্যাণ শিবির।আর শিবির চলাকালীন মঙ্গলবার বিকালে আমন্ত্রণ কমপ্লেক্সের বাইরে মহিলাদের লাইনে আচমকা উওেজনা ছড়ায়।

অভিযোগ লাইনে দাঁড়িয়ে জয়নগর মজিলপুর পৌর সভার ৯ নং ওয়ার্ডের মতিলাল পাড়ার বাসিন্দা তনুশ্রী চক্রবর্তী মুখার্জি নামে এক মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে কুৎসিত ভাষায় আক্রমণ করে।আর তার প্রতিবাদ জানিয়ে মোবাইলে তার ছবি তুলতে গেলে শোভন মতিলাল নামে এক বিজেপি কার্যকর্তার উপর ইট তুলে মেরে ফেলার চেষ্টা করে ঐ মহিলা।আর তাই নিয়ে চরম উওেজনার সৃষ্টি হয়।পরে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এদিকে আহত শোভন মতিলালের চিকিৎসা করা হয় এবং ঐ মহিলার নামে জয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়।এ ব্যাপারে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রিংয়াকা চ্যাটার্জী মঙ্গলবার রাতে বলেন,প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নামে কুৎসিত ভাষায় গালাগালি করে কি করে।তাও আবার সেই সরকারের পরিষেবা নিতে এসে।আর আমাদের এক কার্যকর্তা আপত্তি করতে তাকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়।আমরা ঐ মহিলার যথাযথ শাস্তি চাই।এদিকে বিজেপির ঐ কার্যকর্তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ মঙ্গলবার জয়নগর থানার কাছ থেকে ঐ মহিলাকে গ্রেফতার করে।ধৃত মহিলার নাম তনুশ্রী চক্রবর্তী মুখার্জি,বাড়ি জয়নগর মজিলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মতিলাল পাড়ায়।ধৃতকে বুধবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।







