আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাশি অনুযায়ী কোন রঙের রাখি দাদা ও বোনের ভাগ্য ফেরাবে? কি বলছে জ্যোতিষ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজই শুরু হয়ে যাচ্ছে রাখি পূর্ণিমা। আগামীকাল পর্যন্ত থাকবে। এই অনুষ্ঠান ভাই-বোনের অনুপম সম্পর্ক গড়ে তোলার অনুষ্ঠান। কিন্তু জানেন কি ভাই বা দাদার মঙ্গল কামনায় রাখি পরানোর ক্ষেত্রে মাথায় রাখা উচিত রং। কারণ, সব রং সব রাশির জাতকদের জন্য ঠিক নয়। কিন্তু ঠিক রঙের রাখি পরালে সহায় হয় ভাগ্য। তাই অবশ্যই রাশি মিলিয়ে কিনুন রাখি। চলুন জেনে নেওয়া যাক কাদের জন্য বেস্ট কোন রং।

 

 

মেষ রাশি

আপনার ভাই বা দাদা মেষ রাশির জাতক? তাহলে কিনে ফেলুন লাল, কমলা বা হলুদ রঙের রাখি।

বৃষ রাশি

ভাই বা দাদা যদি বৃষ রাশির জাতক হয়, তাহলে কিনুন নীল বা রুপালি রঙের রাখি।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য বেস্ট সবুজ। অন্য রঙের রাখি না পরানোই ভালো।

 

 

কর্কট রাশি

কর্কট রাশির অধিপতি চন্দ্র। তাই এই রাশির জাতকদের জন্য মুক্তো বা মুক্তোর মতো পাথরে সাজানো রাখি বেস্ট।

সিংহ রাশি

দাদা বা ভাই যদি সিংহ রাশির জাতক হয় তাহলে কিনুন লাল, কমলা বা গোলাপি রাখি।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের পরান সবুজ বা সাদা রঙের সিল্কের রাখি। ময়ূরপঙ্খী রঙের রাখিও বেছে নিতে পারেন।

 

 

তুলা রাশি

দাদা বা ভাই যদি তুলা রাশির জাতক হয় তাঁর জন্য কিনুন গোলাপী রাখি।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের জন্য পুঁথির কাজ করা লাল রঙের রাখি শুভ বলে মনে করা হয়।

ধনু রাশি

দাদা বা ভাই ধনু রাশির জাতক? তাহলে কিনুন গাঢ় হলুদ রঙের রাখি।

 

 

মকর রাশি

গোলাপি, নীল, বেগুনি বা ময়ূরপঙ্খী রঙের রাখি মকর রাশির জাতকদের জন্য বেস্ট।

কুম্ভ রাশি

ধূসর রঙের জমকালো রাখি কিনুন কুম্ভ রাশির জাতক ভাই বা দাদার জন্য।

মীন রাশি:- সাদা বা হলুদ রঙের রাখি কিনুন মীন রাশির জাতকদের জন্য।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি