আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এসআইআর ঘিরে সতর্কবার্তা, নির্বাচনের প্রস্তুতিতে জোর—মেমারিতে বৈঠকে সিদ্দিকুল্লা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়ায় বিধায়কের দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৈঠকে মন্তেশ্বর ব্লকের দলীয় পদাধিকারী ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত এসআইআর (SIR) সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। বিধায়ক স্পষ্টভাবে নির্দেশ দেন, এসআইআর প্রক্রিয়ায় যেন কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এ বিষয়ে দলীয় কর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার বার্তাও দেন তিনি।

প্রসঙ্গত, এসআইআর-এর ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। সেই বাড়তি সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে প্রতিটি বুথস্তরে খুঁটিনাটি যাচাই করার নির্দেশ দেন তিনি।
পাশাপাশি, আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর কথায়, সাংগঠনিক ঐক্য ও তৎপরতাই আগামী দিনের সাফল্যের চাবিকাঠি।

See also  ১০০ দিনের কাজ চালুর দাবিতে রায়না ২ ব্লকের বিডিও অফিস ঘেরাও, ডেপুটেশন দিল সিপিআইএম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি