আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভয়ংকর ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তেশ্বরের বিভিন্ন এলাকা সহ মাঝেরগ্রামের দুইটি চালকল।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জ্যোতির্ময় মন্ডল: পূর্ব বর্ধমান:- সোমবার রাতে ভয়ংকর ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তেশ্বরের বিভিন্ন এলাকা সহ মাঝেরগ্রামের দুইটি চালকল ও ভেঙেছে প্রচুর বিদ্যুতের পোল ও গাছপালা।তীব্র ঝড়ের কারণে মন্তেশ্বরর মাঝের গ্রাম এলাকায় জয় দুর্গা রাইসমিল ও অভয়ামাতা এগ্রো প্রোডাক্টের নামক দুটি চালকলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

 

 

ওই দুইটি চালকলের মাথার ছাউনী সহ বিভিন্ন অংশ ভেঙে পড়ে তার ফলে চাল কলের থাকা ধান সহ চলও ক্ষতি হয়। চালকল কর্তৃপক্ষের তরফে আশুতোষ সেন জানিয়েছেন ক্ষতির পরিমাণ এতখানি হয়েছে যে বেশ কিছুদিন চাল কল বন্ধ রেখে মেরামতি কাজ সম্পন্ন করে তবেই চাল কল চালু করা যাবে।

 

 

এলাকার বিভিন্ন জায়গায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভাঙার ফলে মন্তেশ্বর এলাকার বিভিন্ন জায়গায় আজ বেলা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানা যায়। মাঝের গ্রামের চালকল কর্তৃপক্ষরা এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন।

See also  বিরোধী শিবিরে ছেড়ে শতাধিক সিপিএম-বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি